কেশিয়াড়িতে বাড়ি বাড়ি ঢুকে মহিলাদের মারধর করার অভিযোগ
দি নিউজ লায়ন; শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ির নছিপুর ছ নম্বর অঞ্চলের ডাডরা গ্রামে ভোট চলাকালীন ভোটকেন্দ্রের কাছা কাছি থাকা বাড়ি গুলির ভেতরে ঢুকে বাড়ির লোকেদের মারধরের পাশাপাশি মহিলাদের ব্যাপকভাবে মারধর করার অভিযোগ উঠলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে।
এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী এবং আধাসেনা।এলাকাবাসী মহিলাদের দাবি সিআরপিএফ কেন তাঁদের মারল এর কৈফিয়ত দিতে হবে।
একটা বাড়িতে আমাদের দশ জন সদস্য থাকলে আমরা কি দশ জন থাকতে পারি না? তাহলে কেন আমাদের এক জায়গায় জটলা করছি ভেবে লাঠিচার্জ করবে।যদিও এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার পরিবেশ তৈরি হওয়ায় বর্তমানে ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যার ফলে ওই এলাকার বাসিন্দারা কেন্দ্রিয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে প্রচন্ড ক্ষুব্ধ।

Post a Comment